1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তে পিবিআই, হবিগঞ্জ এর সাফল্য

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

অদ্য ২২/১২/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কর্তৃক সংবাদ পাওয়া যায় যে, মাধবপুর থানাধীন ব্যাংগাডোবা এলাকায় ঢাকা – সিলেট হাইওয়ের রাস্তার উপর একটি অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পড়ে আছে। স্থানীয় লোকজন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশের একটি দল অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসে। পরবর্তীতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ অজ্ঞাত নামা লাশের পরিচয় সনাক্তের নিমিত্তে পিবিআই, হবিগঞ্জ জেলাকে সংবাদ প্রদান করলে পিবিআই হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হায়াতুন- নবী মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মৃনাল দেবনাথ এর নেতৃত্বে এস আই (নিঃ) পিযুষ দেবনাথ, এ.এস আই (নিঃ) ফারুক আহমেদ, কং/ ইসমাইল হোসেন ও ড্রাইভার কং/আজিম মোল্লার সমন্বয়ে একটি ক্রাইমসিন টিম শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা পুরুষ মৃতদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহপূর্বক পিবিআই হেডকোয়ার্টার্সের সহায়তায় এফআইভিএস সফটওয়্যারের মাধ্যমে উক্ত পরিচয় বিহীন ব্যক্তির পরিচয় সনাক্তপূর্বক শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

অজ্ঞাতনামা মৃত ব্যক্তির নাম মোঃ অলিল মিয়া (২৪), পিতা: ওয়াহিদ মিয়া, মাতা: মোছা: সুফিয়া বেগম, স্থায়ী সাং- ২১৯ ষাড়েরগঞ্জ, ওয়াড নং- ০৭, উপজেলা- শ্রীমংগল, জেলা- মৌলভীবাজার, বিভাগ-সিলেট মর্মে জাতীয় পরিচয়পত্র পর্যালোচনায় জানা যায়। উক্ত ঘটনা সংক্রান্তে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park