1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চট্টগ্রামে সাংবাদিক হাসানুর জামান বাবুকে প্রাণনাশের হুমকি কোতোয়ালি থানা জিডি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ বার পঠিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি।

দৈনিক লোকালয় নিউজ, সাপ্তাহিক স্বাধীন ৭১ পত্রিকার বৃহত্তর চট্টগ্রাম জেলা ব্যুরো প্রধান ও কলিকাতা থেকে পরিচালিত বাংলা চ্যানেল ১৯ এর চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি মিডিয়া কর্মী ক্রীড়া সংগঠক সাংবাদিক মোঃহাসানুর জামান বাবুকে এক সপ্তাহের ব্যবধানে তিন দফা প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে বলে জানা গেছে।এই বিষয়ে মিডিয়া কর্মী মোঃ হাসানুর জামান বাবু আজ বিকেলে চট্টগ্রাম সদর থানা কোতোয়ালি তে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন।
জানাগেছে চট্টগ্রাম পটিয়া উপজেলার গ্রামের বাড়ী হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামে হাসানুর জামান বাবুর নিজের পৈত্রিক বসতবাড়িতে পাশের গ্রাম মনসা থেকে এসে মোঃ জাহাঙ্গীর আলম নামের একব্যক্তি পাকা ঘর নির্মাণ শুরু করেন,এতে তিনি ঐ ব্যক্তিকে ভিটাটি পরিমাণ করে কতোটুকু জায়গা মোঃ জাহাঙ্গীর আলম ক্রয় করেছে এর মধ্যে সীমানা ঠিক রেখে ঘর নির্মাণ করতে বলেন। এবং এলাকার স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মেম্বার চেয়ারম্যানকেও বিষয়টি মৌখিক ভাবে অবগত করেন।
এই মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে স্হানীয় ০৩নং ওয়ার্ডের মেম্বার ও বর্তমান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘটনাস্হল পরিদর্শন করে হাসানুর জামান বাবু বাবুর অভিযোগের সত্যতা প্রমাণিত হলে মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। তখন হাসানুর জামান ইউনিয়ন পরিষদে উক্ত জায়গার খতিয়ান সহ আনুষাঙ্গিক ডকুমেন্টস পত্র দিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন।
এতেই ক্ষিপ্ত হয়ে মোঃ জাহাঙ্গীর আলম স্হানীয় কয়েকজন লোকের সহায়তায় তার নিজ বাড়ী মনসা,শাশুড় বাড়ী বোয়ালখালী উপজেলার খিতাবচর,বোনের শাশুড় বাড়ী বেঙ্গুরা, পটিয়ার হাইদগাঁও মুকুটনাইট তেকোটা সহ সকল আত্মীয় স্বজনের বাড়ী থেকে লোকজন এবং কিছু ভাড়াটিয়া গুন্ডা বাহিনী এনে গায়ের জোরে ঘর নির্মাণ কাজ চালিয়ে যায়।এমতাবস্থায় হাসানুর জামান বাবু মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে অনলাইনে একটা চিঠি লিখেন এই চিঠি লিখার পরের দিন গত ৩১ আগস্ট দুপুরে পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ে যেখানে মোঃ হাসানুর জামান বাবুর স্ত্রী একজন সিনিয়র শিক্ষিকা হিসেবে শিক্ষকতা করেন সেখানে উনার কর্মস্থলে মোঃ জাহাঙ্গীর আলম এর বড় ছেলে জুবায়ের হাসান সামির নেতৃত্বে দুটি মোটরসাইকেল নিয়ে গিয়ে বিদ্যালয়ে স্ব শস্ত্র অবস্থায় হাসানুর জামান বাবু স্ত্রীকে সতর্ক করে আসেন এবং অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে লিখাটা ডিলিট করার জন্য হুকমি দিয়ে আসে।সূত্রে মতে ঐসময় মোটর সাইকেলে থাকা সকলে নাম ঠিকানা সনাক্ত করা সম্ভব না হলেও চার জনের নাম ঠিকানা সনাক্ত করা হয়েছে এদের মধ্যে হুলাইন গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে জুবায়ের হাসান সামি (২১) বেঙ্গুরা গ্রামের মৃত আবদুল হান্নান সওদাগরের ছেলে মোঃ হুমায়ুন রশীদ ও তার ছোট ভাই কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন, অপরজন মনসা গ্রামের মোঃ আবু তৈয়ব বুলুর চেলে মোঃ শহীদ। এই ঘটনা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলের স্বাক্ষী আছেন এবং বিদ্যালয়ের সিসি ক্যামরা ফুটেজেও সংরক্ষিত রয়েছেন বলে জানা গেছে।
এরপর গত ০৯ সেপ্টেম্বর বুধবার রাত আটটা আটারো মিনিটে আবারও সাংবাদিক মোঃহাসানুর জামান বাবুর ০১৮১৮-৩৯৮৭৪৮ নাম্বারে ইমরান হোসেন নামের ঐ কিশোর গ্যাং লিডার সরাসরি ফোন করে মোঃ জাহাঙ্গীর আলম এর পাকা ঘর নির্মাণ কাজ নিয়ে কোন টুঁশব্দ করলে ধরে নিয়ে হত্যা করবে বলে হুমকি দিয়ে বলেন বর্তমানে দেশে একজন মানুষ মেরে লাশসহ গুম করতে সর্বোচ্চ একলক্ষ টাকা লাগে।আরো বলেন শুধু তুমি নয়,তোমার চট্টগ্রাম গভঃ মুসলিম হাই স্কুলের সপ্তম শ্রেণী পড়ুয়া ছেলেকে বেঁধে নিয়ে আসবো। এমতো অবস্থার পরিপ্রেক্ষিতে মোঃ হাসানুর জামান বাবু বাদী হয়ে আজ ১১সেপ্টম্বর কোতোয়ালি থানায় তার পুরো পরিবারের নিরাপত্তার বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি করেন এবং তার নিজের স্হানীয় থানায় বিষয়টি লিখিত এজাহার দিয়ে মামলার রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
এখানে উল্লেখ্য যে, সব ঘটনার মুল নায়ক মনসা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম ওমান থেকে বিভিন্ন এলাকার বকাটে লোকজন ও সন্ত্রাসীদের কাছে বিকাশে টাকা পাঠিয়ে সবকিছু করার জন্য অর্থ যোগান দিচ্ছে বলে একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে অবিলম্বে এই রকম নেক্কার জনক ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে জড়িতদের গ্রেপ্তার পূর্বক বিচার না হলে চট্টগ্রামে দৈনিক লোকালয়, সাপ্তাহিক স্বাধীন ৭১ সংবাদ ও বাংলা চ্যানেল ১৯ এ কর্মরত ও চট্টগ্রামে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরাবরের চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন এবং উনার মাধ্যামে স্মারক লিপি প্রদান করবেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park