1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

ফার্মেসি যেন নির্যাতনের আখড়া: অভয়নগরে ৫ মাসে জোড়া হামলার ঘটনায় আকতার ও মনি মোল্যার বিরুদ্ধে ক্ষোভ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

অভয়নগর উপজেলার প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার ৪ নং পায়রা ইউনিয়নের পায়রা মাদ্রাসা বাজারে ওষুধ বিক্রির দোকানের ভেতর ডেকে নিয়ে সাধারণ মানুষকে শারীরিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

স্থানীয়দের চিকিৎসা ও সেবাকেন্দ্র হিসেবে পরিচিত ‘মো. আকতার হোসেনের ফার্মেসি’কে অপরাধের কেন্দ্রস্থল বানিয়ে একের পর এক নির্যাতনের ঘটনায় ফার্মেসি মালিক মো. আকতার হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
৫ মাসের ব্যবধানে একই ফার্মেসিতে সাংবাদিকসহ দুই জনের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:৩০ মিনিটে পায়রা রুহের বিল এলাকায় দুই যুবককে বাড়ি থেকে ডেকে এনে নির্যাতনের খবর পেয়ে পেশাগত দায়িত্বে ঘটনাস্থলে যান স্থানীয় সাংবাদিক আল-মামুন গাজী। সেখানে পৌঁছানোর পরপরই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়, যার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়।

​এরই জেরে গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকার সময় সাংবাদিক আল-মামুন গাজী নওয়াপাড়া থেকে বাড়ি ফেরার পথে পায়রা মাদ্রাসা বাজারে পৌঁছালে মো. লতিফ মোল্যার বড় ছেলে মো. মনি মোল্যা তাকে পিছন থেকে ডেকে নেন। পরবর্তীতে মো. আকতার হোসেনের ইন্ধনে ও তার ফার্মেসির ভেতরে বসিয়ে ‘কেন নিউজ করলি’ অজুহাতে মনি মোল্যা, আকতার হোসেনসহ ৮-১০ জন মিলে ওই সাংবাদিকের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালায়। এ ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হলে অভিযুক্তরা ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে পার পায়।

পূর্বের ঘটনায় মুচলেকা দিলেও থামেনি ফার্মেসি কেন্দ্রিক অপরাধ চক্রের দৌরাত্ম্য। গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় মনি মোল্যা ও তার সহযোগীরা মো. ইমদাদুল ইসলাম নামে এক যুবককে পুনরায় পায়রা মাদ্রাসা বাজারের একই ফার্মেসিতে ডেকে আনে। সেখানে ফার্মেসি মালিক মো. আকতার হোসেনের প্রত্যক্ষ মদদ ও উপস্থিতিতে ইমদাদুলকে আটকে রেখে বেধড়ক মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। আহত ইমদাদুল ইসলাম এ ঘটনায় মো. আকতার হোসেন ও মনি মোল্যাসহ ৫ জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​
চিকিৎসা সেবা পাওয়ার নিরাপদ স্থানকে নির্যাতন কক্ষ বানানোর পেছনে সরাসরি ফার্মেসি মালিক মো. আকতার হোসেনের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও প্রশ্রয় রয়েছে বলে দাবি স্থানীয়দের। সাধারণ মানুষ ও বাজারের ব্যবসায়ীরা জানান, ওষুধ কেনার স্থানে মানুষকে ডেকে এনে এভাবে মারধর করায় পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে অপরাধের প্রধান মদদদাতা ফার্মেসি মালিক মো. আকতার হোসেন ও মূল অভিযুক্ত মনি মোল্যাসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park