1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং ক্রীড়া সামগ্রীসহ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার দুপুরে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।
​প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির (২০২৫-২০২৬ অর্থবছর) আওতায় এ সহায়তার আয়োজন করা হয়।

পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে উপকারভোগীদের মাঝে মঞ্জুরীকৃত অনুদানের চেক এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান এমপি। বক্তব্যে তিনি আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাদক ও সামাজিক কুফল থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সাথে নিজেদের জীবনযাত্রার মানোন্নয়ন ও শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন বাবু,জয়েন্ট সেক্রেটারি হাফিজুর রহমান এবং নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভা শেষে প্রধান অতিথি মো. মোস্তাফিজুর রহমান এমপি উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, আর্থিক অনুদানের চেক ও ক্রীড়া সামগ্রী তুলে দেন। পরবর্তীতে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park