
রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ
অদ্য ২২/১২/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কর্তৃক সংবাদ পাওয়া যায় যে, মাধবপুর থানাধীন ব্যাংগাডোবা এলাকায় ঢাকা - সিলেট হাইওয়ের রাস্তার উপর একটি অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পড়ে আছে। স্থানীয় লোকজন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশের একটি দল অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসে। পরবর্তীতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ অজ্ঞাত নামা লাশের পরিচয় সনাক্তের নিমিত্তে পিবিআই, হবিগঞ্জ জেলাকে সংবাদ প্রদান করলে পিবিআই হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হায়াতুন- নবী মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মৃনাল দেবনাথ এর নেতৃত্বে এস আই (নিঃ) পিযুষ দেবনাথ, এ.এস আই (নিঃ) ফারুক আহমেদ, কং/ ইসমাইল হোসেন ও ড্রাইভার কং/আজিম মোল্লার সমন্বয়ে একটি ক্রাইমসিন টিম শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা পুরুষ মৃতদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহপূর্বক পিবিআই হেডকোয়ার্টার্সের সহায়তায় এফআইভিএস সফটওয়্যারের মাধ্যমে উক্ত পরিচয় বিহীন ব্যক্তির পরিচয় সনাক্তপূর্বক শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
অজ্ঞাতনামা মৃত ব্যক্তির নাম মোঃ অলিল মিয়া (২৪), পিতা: ওয়াহিদ মিয়া, মাতা: মোছা: সুফিয়া বেগম, স্থায়ী সাং- ২১৯ ষাড়েরগঞ্জ, ওয়াড নং- ০৭, উপজেলা- শ্রীমংগল, জেলা- মৌলভীবাজার, বিভাগ-সিলেট মর্মে জাতীয় পরিচয়পত্র পর্যালোচনায় জানা যায়। উক্ত ঘটনা সংক্রান্তে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।