1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

১২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম।

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

বাঙালির চিরায়ত উৎসব ও ঐতিহ্যের প্রতীক পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে গাজীপুর মহানগরীর ১২নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ নাজমুল আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির মিলন মেলা। পুরনো বছরের সব জরাজীর্ণতা, ব্যর্থতা আর গ্লানি মুছে ফেলে নতুন বছরে আমরা এক নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাব। ১২নং ওয়ার্ডের প্রতিটি ঘরে নববর্ষের আনন্দ ও প্রশান্তি ছড়িয়ে পড়ুক—এই কামনাই করছি।”
মোঃ নাজমুল আলম তার বার্তায় আরও উল্লেখ করেন যে, নতুন বছর মানেই নতুন পথচলা। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন বছরের চেতনা আমাদের শক্তি জোগাবে। তিনি ওয়ার্ডের সাধারণ জনগণের সুখ-দুঃখের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park