
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
বাঙালির চিরায়ত উৎসব ও ঐতিহ্যের প্রতীক পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে গাজীপুর মহানগরীর ১২নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ নাজমুল আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "পহেলা বৈশাখ বাঙালির মিলন মেলা। পুরনো বছরের সব জরাজীর্ণতা, ব্যর্থতা আর গ্লানি মুছে ফেলে নতুন বছরে আমরা এক নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাব। ১২নং ওয়ার্ডের প্রতিটি ঘরে নববর্ষের আনন্দ ও প্রশান্তি ছড়িয়ে পড়ুক—এই কামনাই করছি।"
মোঃ নাজমুল আলম তার বার্তায় আরও উল্লেখ করেন যে, নতুন বছর মানেই নতুন পথচলা। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন বছরের চেতনা আমাদের শক্তি জোগাবে। তিনি ওয়ার্ডের সাধারণ জনগণের সুখ-দুঃখের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।