1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

নওগাঁয় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক ।

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

জুলহাজ খাঁন নওগাঁ
নওগাঁর মহাদেবপুর উপজেলার শরীফপুর গ্রামে১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দায়ের করা মামলার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক গোবিন্দ পাহান উপজেলার শরীফপুর আদর্শ গ্রামের মৃত লালদো পাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মে দুপুরে কিশোরীর বাবা-মা পাশের গ্রামের মাঠে ধান কাটতে যান। এ সময় কিশোরী বাড়িতে একা ছিল। অভিযোগ রয়েছে, প্রতিবেশী গোবিন্দ পাহান তাকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
পরে বাবা-মা বাড়িতে ফিরেএলে ভুক্তভোগী কিশোরী মাকে ঘটনাটি জানায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। ২৫ মে কিশোরীর বাবা বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২৬ মে অভিযুক্ত গোবিন্দ পাহানকে আটক করে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ভুক্তভোগী কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এজাহারভুক্ত আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষাসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park