1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪১ কিঃমিঃ সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রাম অঞ্চলের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের ২৪১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কের স্বল্প ও দীর্ঘমেয়াদি মেরামতের জন্য মোট ২৪৪ কোটি ৮৪ লাখ টাকার বরাদ্দ চেয়ে সড়ক ভবনের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
সওজ সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত সড়কের জরুরি মেরামতের জন্য ৩৪ কোটি ৫৫ লাখ টাকা এবং স্থায়ী পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি মেরামতের জন্য ২১০ কোটি ২৯ লাখ টাকা প্রয়োজন হবে বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম সড়ক জোন থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য ও প্রস্তাবনা সড়ক ভবনে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিমের স্বাক্ষরিত বন্যাজনিত ক্ষয়ক্ষতির সারসংক্ষেপে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের আওতাধীন মোট ২৪১ দশমিক ৩১ কিলোমিটার জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩২ দশমিক ২৩ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৩৩ দশমিক ৭ কিলোমিটার এবং জেলা মহাসড়ক ১৭৬ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত সড়কের প্রায় দুই-তৃতীয়াংশই জেলা সড়ক, যার ওপর স্থানীয় জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি নির্ভরশীল।
সড়ক বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান সড়ক বিভাগ। সেখানে ১০০ কিলোমিটার সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ, যেখানে ৬৫ দশমিক ৮৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম সড়ক বিভাগে ৫০ দশমিক ৫৬ কিলোমিটার, কক্সবাজারে ১৫ দশমিক ১৪ কিলোমিটার, খাগড়াছড়িতে ১৭ দশমিক ২২৫ কিলোমিটার এবং রাঙামাটিতে ২ দশমিক ৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সওজের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, বরাদ্দ পাওয়ার আগেই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যোগাযোগ স্বাভাবিক রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় জরুরি মেরামত কাজ চলছে। তবে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদনের বিকল্প নেই। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park