1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: আবাসন খাত ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

দেশের আবাসন খাত, বিনিয়োগ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সাক্ষাতে কৃষিবিদ গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজালসহ রিহ্যাব প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি এবং খাতটির উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সার্বিক আলোচনা হয়।
আবাসন খাত দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এ খাতের সঙ্গে নির্মাণশিল্প, রড-সিমেন্ট, ইট, টাইলস, আসবাবপত্র, পরিবহনসহ অসংখ্য শিল্প ও কর্মসংস্থান সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত। ফলে আবাসন খাতের বিকাশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হলে তা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের এ সৌজন্য সাক্ষাৎকে দেশের আবাসন ও নির্মাণ খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট মহলের আশা, সরকারের সঙ্গে বেসরকারি আবাসন খাতের উদ্যোক্তাদের গঠনমূলক আলোচনা ভবিষ্যতে বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে—সকলের আন্তরিক প্রচেষ্টা যেন কবুল হয় এবং বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণের পথে আরও এগিয়ে যায়।
বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park