1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

যুবদল নেতার উপর হামলা ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা।

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার

পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা কমিটির সদস্য আসাদুল ইসলামকে পিটিয়ে জখম এবং তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের তিন নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী আসাদুল ইসলাম নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় গোয়ালকান্দি ইউনিয়নের বাসিন্দা নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি (সাবেক ছাত্রলীগ নেতা) পারভেজ রানা, হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন, গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলম, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন, মোশারফ হোসেন, আল সাদিক, বাদল মোল্লা, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন ও প্রদীপ কুমারসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৭ জনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোয়ালকান্দি বাজারে ডিশ ও ইন্টারনেট সরবরাহ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন আসাদুল ইসলাম। এ সময় ছাত্রদল নেতা পারভেজ, সুমন ও শাহীন আলম ওই ব্যবসা প্রতিষ্ঠানে এসে আসাদুলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই (ডিশ ও ইন্টারনেট) ব্যবসা প্রতিষ্ঠান তাদের নামে লিখে দিতে আসাদুলের উপর চাপ সৃষ্টি করা হয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে পারভেজ, সুমন ও শাহীন আলমসহ অন্যান্য আসামিরা লাঠি ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আসাদুলকে জখম করে। এ সময় হামলাকারীরা আসাদুলের ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে নগদ ৬৫ হাজর ২৫০ টাকা লুট করে নিয়ে যায় এবং ডিশ ও ইন্টারনেট সরবরাহ করা কন্ট্রোলরুমের মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি ভাংচুর করে সাড়ে চার লাখ টাকার ক্ষতি করে বলে মামলায় দাবি করা হয়েছে। বাগমারা থানার ওসি জিল্লুর রহমান মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চত করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park