1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বৃত্তি না পেয়ে রাস্তায় শিক্ষার্থী সহ অভিভাবক ও উত্তরপত্র উধাও

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে রাজশাহীর উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১১টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩৮ জনের ফলাফল গায়েবের ঘটনা ঘটেছে এই ঘটনার ক্ষোভে ফুঁসে উঠেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলাফল পুনর্মূল্যায়ন, অসঙ্গতি দূরীকরণ, এবং সঠিক ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ।

আজ বৃহস্পতিবার (১৬ই জুলাই) সকালে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় তারা বলেন, “ফলাফলের বিভিন্ন অসঙ্গতি দেখা দিয়েছে, এই ঘটনায় অনেক মেধাবী শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন। এই ঘটনাই জন সাধারনের শিক্ষা ব্যবস্থার ওপর আস্থা ক্ষুন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত শিশুদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে অন্যথায় আমরা আদালতের শরণাপন্ন হব।”

বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান তারা।

এদিকে ফলাফল নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন “ঐ কেন্দ্রে ২৩৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু একজনও বৃত্তি না পাওয়াটা এবং উত্তরপত্র হারিয়ে যাওয়াটা আমাদের কাছেও বিস্ময়কর। আমাদের ধারণা, এখানে কোনো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।” এবং শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park