1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

দুর্যোগে মানবিকতা ২০০ পানিবন্দি পরিবারের পাশে ইদ্রিস আলী মৃধা।

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মো:মেহেদী মোল্লা ,গাজীপুর

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের হাতীমারা বর্ষাডাঙ্গা এলাকার প্রায় ২০০টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী মৃধা।

সোমবার (১৩ জুলাই) সকালের দিকে তিনি বর্ষাডাঙ্গা এলাকার বিভিন্ন জলাবদ্ধ স্থানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে চিড়া, মুড়ি, বিস্কুট, পানি ও অন্যান্য প্রয়োজনীয় শুকনা খাবার তুলে দেন।

এ সময় আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী মৃধা বলেন, “টানা বৃষ্টির কারণে অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই হাতীমারা বর্ষাডাঙ্গা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে স্থানীয়দের চলাচল, রান্নাবান্না ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা দ্রুত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

শুকনা খাবার বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামায়াতের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park