1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভন: পোরশায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলা, আসামি পলাতক।

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পোরশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই (শনিবার) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের গবিরাকুড়ি গ্রামের পাশে সবুর শাহ-এর আম বাগানে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম নুর আলম (৫৫)। সে গবিরাকুড়ি গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে লম্পট নুর আলম শিশুটিকে মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে ফুসলিয়ে তুড়িপাড়া গ্রামের ব্রিজের পাশের একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি কোনোমতে বাড়িতে ফিরে এসে তার মাকে বিস্তারিত খুলে বলে। ঘটনা জানার পর গত ৬ জুলাই (সোমবার) শিশুটির মা বাদী হয়ে পোরশা থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেন।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আসামি নুর আলম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park