1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন :বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।
শুক্রবার (২৬ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সার্বিক সহযোগিতায়, বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানি আকন এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাবুদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্য-উপাত্ত ও যুক্তির মাধ্যমে দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সুশাসনের গুরুত্ব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা তুলে ধরে প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করে।
এ সময় অতিথিবৃন্দ বলেন, দুর্নীতি প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে। তারা তরুণদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park