1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা।

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার
মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হিসেবে নিয়োগপ্রাপ্ত ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি প্রেসক্লাব। শুক্রবার (২৬ জুন) সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মো. হুমায়ূন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়েজীদ ইবনে আকবর, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল সহ প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি ঝালকাঠিবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্ব দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও সমৃদ্ধ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য আন্তরিক শুভকামনা জানান।
অনুষ্ঠানের শেষে ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park