1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কিশোর নির্যাতন ও রিকশা গ্যারেজ লুটের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে অব্যাহতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত



‎সাভার প্রতিনিধি

‎ঢাকার সাভারে কিশোরকে অপহরণ করে নির্যাতন এবং একটি গ্যারেজ থেকে ২৩ টি অটোরিকশা, ১৪ লাখ টাকার ব্যাটারি ও একটি ৬ লাখ টাকা মূল্যের মোটরসাইকেল লুটের অভিযোগে আলোচনায় আসা সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

‎শুক্রবার (২৬ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর শাখার অধীনস্থ সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

‎উল্লেখ্য, সম্প্রতি সাভারে একটি গ্যারেজ থেকে ২৩ টি অটোরিকশা, ১৪ লাখ টাকার ব্যাটারি ও একটি ৬ লাখ টাকা মূল্যের মোটরসাইকেল লুট এবং সনাতন ধর্মাবলম্বী এক কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতনের ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি সংগঠনের নজরে আসে। এরপর সাংগঠনিক শৃঙ্খলার বিষয় বিবেচনায় এনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সুপারিশে তাকে পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।

‎এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ছাত্রদল সবসময় আপসহীন। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী মাহবুব হোসেন সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত তদন্ত চলবে এবং আইনের প্রতি ছাত্রদলের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

‎এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park