1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন প্রত্যয় তরুণ সংঘ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে ঝালকাঠিতে অনুষ্ঠিত মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে সামাজিক সংগঠন প্রত্যয় তরুণ সংঘ। শুক্রবার (২৬ জুন) বিকেলে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে দলটি ৩-১ গোলের ব্যবধানে প্রথম আলো বন্ধুসভাকে পরাজিত করে শিরোপা জয় করে।
‘মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রীতি ম্যাচে অংশ নেয় স্থানীয় দুটি সামাজিক সংগঠন—প্রত্যয় তরুণ সংঘ ও প্রথম আলো বন্ধুসভা। বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচে প্রত্যয় তরুণ সংঘ শুরু থেকেই আক্রমণাত্মক ও ছন্দময় ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের জয়ে দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব, ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক এবং ঝালকাঠি পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী শামীম তালুকদার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, কবি ও লেখক আল আমিন বাকলাই, স্বেচ্ছাসেবক হাসান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম তালুকদার বলেন, “মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করে তরুণ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের কুফল থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা জোরদারের লক্ষ্যে এ মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগ ভবিষ্যতেও তরুণদের মাদকমুক্ত, সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park