1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা রাতে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হরিনহাটি এলাকায় হাঁটু পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। উৎসব জনতা মহাসড়কের পানিতে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে। এছাড়া আশপাশের বাসা বাড়িতে ঢুকে পড়েছে ড্রেনের নোংরা পানি। তলিয়ে গেছে শাখা সড়কগুলো। পৌরসভার ড্রেন দিয়ে কম পরিমাণে পানি নিষ্কাশনের কারণে এ জলবন্ধতার সৃষ্টি হয়েছে। জানা যায়,
জানাযায়,মঙ্গলবার ভোর রাত থেকে টানা কয়েক ঘন্টা প্রবল বৃষ্টি হয়।এতে পৌরসভার ০৫ নং ০৭ নং ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার সড়ক সহ বাসা বাড়িতে হাঁটুপানির সৃষ্টি হয়। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হরিনাটি এলাকায় হাঁটু পানির সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। আশপাশের বাসা বাড়িতে হাঁটু পানি সৃষ্টি হয়েছে। এতে লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা সরু এবং ময়লা জমে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

স্থানীয় হরিণটি এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন বলেন,মঙ্গলবার এর টানা বৃষ্টিতে আমাদের এলাকার রাস্তাঘাট চলে গেছে। বাসা বাড়িতেও পানি উঠেছে। নষ্ট হয়ে গেছে ঘরের ভেতর থাকা আসবাবপত্র। সামান্য বৃষ্টি হলেই আমাদের এলাকায় পানি জমে।কর্তৃপক্ষকে বারবার বলেও কোন ফল পাওয়া যায় না।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হুসাইন বলেন, কয়েক ঘন্টার একটানা বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতে পারছে না। ড্রেনের মুখে বিভিন্ন ময়লা আবর্জনা এসে জড়ো হয়েছে। সবাইকে সচেতন হতে হবে। পানি নিষ্কাশনে কাজ চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park