1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মজিবর রহমান (৫৬) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে ১৬বিজিবির টহল দল। সে উপজেলার ছাওড় ইউনিয়নের মহাডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

শুক্রবার বিকেলে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩০/৫২ আর হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কপালির মোড়ে(জিআর-৪২৩৬৭০ ম্যাপসীট-৭৮সি/৮) নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

টহল কমান্ডার নায়েব সুবেদার আমির হোসেন এর নেতৃত্বে বিশেষ টহল অভিযান পরিচালনা করে ১৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে।

এব্যাপারে পোরশা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও আসামি সহ পোরশা থানায় সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park