1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

খোলামেলা মাদক ব্যবসা, আতঙ্কে এলাকাবাসী।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

জসিম উদ্দিন কক্সবাজার
খোলামেলা মাদক ব্যবসা, আতঙ্কে এলাকাবাসী
কক্সবাজার ঈদগাঁও ০৭নং ওয়ার্ড, দরগাহ পাড়া,গরু হালদা মাদকের কেনা-বেচা রমরমা ব্যবসা চালিয়ে মাদক ব্যবসায়ীরা। আর এদের মধ্যে পুরোনো ব্যবসায়ীদের ওপরেই প্রশাসনের নজরদারী থাকায় সুবিধা হয়েছে নতুন মাদক ব্যবসায়ীদের। তারা এক প্রকারভাবে বুক ফুলিয়ে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক আত্মসর্মপণকারী এক মাদক ব্যবসায়ী বলছে, নতুন নতুন নেতাদের সহযোগীতা পাওয়ায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। বুক ফুলিয়ে ব্যবসা করছে আর বলছে আমাদের পুলিশ ও ডিবি পকেটে। অতএব আমাদের কোনো সমস্যা নাই, ব্যবসা চলছে ও চলবেই।

তিনি আরও জানায়, মাদক ব্যবসা না করার জন্য বললে এলাকাবাসীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করছে বলে অভিযোগ করেন। গত ১০-০৬-২৬ ইং তারিখে ঈদগাঁও দরগা পাড়া ,গরু হালদা মাদক নির্মুল কমিটিকে আর মাদক ব্যবসা করবে না বলে কথা দেওয়ার পরেও গালাগালি হুকমি দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে নিজ বাড়িতে।

এ ছাড়াও ঈদগাঁও থানার সমগ্র এলাকার প্রত্যেকটি স্পটে মাদক ব্যবসা চলছে রমরমা। বর্তমানে দরগা পাড়া ,গরু হালদা এলাকায় মনি আক্তার , আরো শতাধিক ব্যবসায়ী রয়েছে।মনি আক্তার ইয়াবার পাইকারী ও খুচরা ব্যবসা জমজমাটভাবে চালিয়ে যাচ্ছে। দরগা পাড়া ,গরু হালদার বাসিন্দা মনি আক্তার বর্তমানে কুখ্যাত ও বিখ্যাত ইয়াবার ডিলার, সে বর্তমানে সকল মাদক স্পটের চাহিদা পুরন করে ঈদগাঁও ইয়াবা সরবরাহ করছে বলেও একাধিক স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসীদের অভিযোগ মাদক বিরোধী অভিযান বর্তমানে নাই বললেই চলে। আর এ কারণেই মাদক ব্যবসায়ীদের মাঝে তৎপরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযানে ধরা পরছে মাদক সেবি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। আর ডিলাররা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাহিরে এমনটি অভিযোগ একাধিক স্থানীয়দের।

মাদকের ছড়াছড়ির ভয়াবহতা সম্পর্কে এক শিক্ষার্থী বলেন, এভাবে অবাধে মাদক ব্যবসা চলতে থাকলে মাদকাসক্তির হাত থেকে আমাদের রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এ সকল মাদক ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ না হলে এলাকা কোনোভাবেই মাদকমুক্ত হবে না বলেও জানায় এলাকাবাসী। মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানের দাবি জানান ঈদগাঁও শতশত জনগণ।

এ বিষয়ে জানতে চাইলে ঈদগাঁও থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা বলেন, আমরা সর্বদা মাদকের বিরুদ্ধে সোচ্চার অতি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park