1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালপুর পদ্মা নদীতে স্পীডবোর্ডে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৯ বার পঠিত

সালমান সাদিক
নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর তীর থেকে একটি স্পিডবোটের ভেতর গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেলে লালপুর থানাধীন চর জাজিরা মৌজার পদ্মা নদীর কিনারায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা উপজেলার হবির চর এলাকায় বালু মহলকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বেলাল গ্রুপ ও কাকন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

ঘটনার পর লালপুর থানা পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পদ্মা নদীর বিভিন্ন চর ও নদীতীর এলাকায় অনুসন্ধান চালায়। পরে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে চর জাজিরা এলাকার পদ্মা নদীর কিনারায় একটি স্পিডবোটের ভেতর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হলেন মোঃ আজিজুল হক ঝড়ু (৩৫)। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাবনা পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুল শেখ এবং মাতার নাম হাসিনা বেগম।

পুলিশ জানায়, নিহতের বাম চোখের উপরের পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে এবং গুলি মাথার ওপরের অংশ দিয়ে বের হয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি সবুজ ও নীল রঙের স্পিডবোটও উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম শুরু করেন। এ সময় লালপুর থানার অফিসার ইনচার্জ ও থানার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিজুল হক ঝড়ু চারঘাট এলাকার একটি বালু উত্তোলন পয়েন্টে কাজ করতেন। বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park