1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী সংগঠন “উই ক্যান চেঞ্জ” এর- উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ও ওষুধ বিতরণ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার
ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ক্যান চেঞ্জ’-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই শতাধিকের অধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
শুক্রবার (৫ জুন) সকালে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকাল ৯টা থেকে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পে শিশু মেডিসিন ও শিশু সার্জারি, চক্ষু, মেডিসিন এবং পুষ্টিবিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
‘উই ক্যান চেঞ্জ’-এর চেয়ারম্যান এবং ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল বলেন, গ্রামের সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা রোগী ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পেয়ে অনেকেই উপকৃত হয়েছেন। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park