1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশার ঐতিহ্যবাহী নিতপুর পুনর্ভবা নদীতে বোয়ালের পোনা ধরার ধুম, বাজার সয়লাব।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী নিতপুর সংলগ্ন পুনর্ভবা নদীতে হঠাৎ করেই বোয়ালসহ বিভিন্ন মাছের বাচ্চা বা পোনা ধরার ধুম পড়েছে। নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ছোট সাইজের বোয়াল। আর এসব মাছ স্থানীয় হাট-বাজারে আসায় রীতিমতো বোয়ালের বাচ্চায় সয়লাব হয়ে গেছে পোরশার বাজারগুলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষার নতুন পানি আসার পর থেকেই পুনর্ভবা নদীতে বোয়ালসহ বিভিন্ন মাছের রেণু ও পোনা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এক শ্রেণীর অসাধু ও সৌখিন মৎস্যজীবী রিংজাল, নেট কাপা ও মশারী জাল ব্যবহার করে নদী থেকে অবাধে এই বোয়াল মাছের বাচ্চাগুলো ধরে ফেলছেন।

সরেজমিনে নিতপুর বাজার ও পোরশার বিভিন্ন মোড়ের বাজার ঘুরে দেখা যায়, ছোট ছোট বোয়াল মাছের স্তূপ নিয়ে বসে আছেন বিক্রেতারা। আকারভেদে প্রতি কেজি বোয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে। সস্তা এবং সুস্বাদু হওয়ায় সাধারণ ক্রেতারাও হুমড়ি খেয়ে পড়ছেন এই মাছ কিনতে।

স্থানীয় এক ক্রেতা জানান, “বাজারে এতো ছোট বোয়াল মাছ সাধারণত দেখা যায় না। এবার পুনর্ভবা নদীতে প্রচুর বোয়ালের বাচ্চা ধরা পড়ছে শুনলাম। দামও হাতের নাগালে, তাই ১ কেজি কিনলাম।”
তবে পরিবেশবাদী ও সচেতন মহলের মতে, এভাবে নির্বিচারে বোয়াল মাছের পোনা নিধন করা হলে ভবিষ্যতে পুনর্ভবা নদী বড় বোয়াল মাছ শূন্য হয়ে পড়বে। জীববৈচিত্র্য ও দেশীয় মাছের বংশবৃদ্ধির স্বার্থে এখনই এই পোনা মাছ ধরা বন্ধ করা উচিত।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজার সাথে কথা বললে তিনি জানান, নদীতে অবৈধ জাল ব্যবহার করে পোনা মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। পুনর্ভবা নদীর মৎস্য সম্পদ রক্ষায় দ্রুতই অভিযান পরিচালনা করা হবে এবং পোরশার বাজারগুলোতে যেন এসব পোনা মাছ বিক্রি না হতে পারে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park