
মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম থেকে –
চট্টগ্রামে প্রায় প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে শিল্প কল কারখানার শ্রমিকের নিয়ম নীতি মোতাবেক বেতন বোনাস নিয়ে মালিক পক্ষের বিভিন্ন গড়িমসির কারনে শ্রমিক কর্মচারীরা নিজেদের বেতন বোনাস এর দাবিতে রাস্তায় নেমে যানবাহন চলাচল বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবনে অস্বস্তি সৃষ্টি করতে প্রায় দেখা যেতো চট্টগ্রামের কোন না কোন স্হানে।
কিন্তু এবছর চট্টগ্রামের চৌকস বিচক্ষণ দূরদর্শী মেধাবী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর ইসলাম মিঞা’র আগেভাগে গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্যােগ গ্রহণ করে চট্টগ্রামের সকল শিল্প কারখানার শ্রমিক কর্মচারীরা ঈদের বন্ধের আগের তাদের প্রাপ্ত বেতন বোনাস পেয়ে উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা পালনে বাড়ি ফিরছেন।
এই মহতিও গুরুত্বপূর্ণ উদ্যোগ আগেভাগে মালিক পক্ষের সঙ্গে বসে কোন রকম আন্দোলন সংগ্রাম করা ছাড়াই শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস পাওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করায় পুরো চট্টগ্রামে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর ইসলাম মিঞা। এবং আনন্দে ঈদ করতে পারলেন হাজার হাজার শিল্প কারখানার শ্রমিক কর্মচারীরা।