1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বিদ্রোহী কবিকে উৎসর্গ করে যবিপ্রবি শিক্ষার্থী মেহেদী হাসানের কবিতা ‘অগ্নিসুর’

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন

বাংলা সাহিত্যের পরম পুরুষ, সাম্য ও দ্রোহের অমর রূপকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী (১১ জ্যৈষ্ঠ) উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ‘অগ্নিসুর’ শিরোনামে একটি বিশেষ কবিতা লিখেছেন তরুণ কবি ও শিক্ষার্থী মেহেদী হাসান বাদশা। নজরুলীয় চেতনা, শৃঙ্খল ভাঙার গান এবং দ্রোহের সমকালীন প্রকাশ ঘটেছে এই সাহিত্যকর্মে।

মেহেদী হাসান বাদশা যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের একজন ইন্টার্ন শিক্ষার্থী। চিকিৎসার মতো একটি সংবেদনশীল ও পেশাগত পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চায় তাঁর এই সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বেশ প্রশংসিত হচ্ছে।

তরুণ এই লেখক তাঁর ‘অগ্নিসুর’ কবিতাটি সরাসরি উৎসর্গ করেছেন বাংলা সাহিত্যের পরম পুরুষ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। কবিতাটি সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে লেখক মেহেদী হাসান বাদশা জানান, নজরুল কেবল একজন কবি নন, তিনি তরুণদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর জন্মবার্ষিকীতে একজন তরুণ হিসেবে নিজের ভেতরের দ্রোহ ও সৃষ্টিশীলতাকে কবি’র চরণে উৎসর্গ করতেই এই ‘অগ্নিসুর’ এর জন্ম।

যবিপ্রবির পিটিআর বিভাগের শিক্ষক ও সহপাঠীরা মেহেদীর এই সাহিত্যকর্মের প্রশংসা করে বলেন, চিকিৎসা বিজ্ঞানের মতো কঠিন বিষয়ে পড়ার পাশাপাশি মনের ভেতর এমন সাহিত্যের আলো জ্বেলে রাখা সত্যিই আনন্দের।

পাঠকদের জন্য তরুণ এই কবির পুরো কবিতাটি নিচে হুবহু তুলে ধরা হলো:
অগ্নিসুর
—মেহেদী হাসান বাদশা
আমি হারাই,
আমি খুজি।
আমি ছুড়ে ফেলে দেই,
যত উপেক্ষিত রথী।
আমি জঞ্জাল ক্রান্তিকে করি ক্ষান্ত,
নিকষ বিভেষিকা জ্বলে,
অবিশ্রান্ত মহুয়ায় মতো
নাহি সম্ভ্রম।
আমি ঝড়ের বুকে বাজাই সঙ্খ,
রক্তে লিখি প্রভাতের নাম।
আমি নিরবতার ঘোষক,
আমার শ্বাসে বিদ্রোহির কণ্ঠধ্বনি।
আমি ধ্বংসস্তুপে করি বপন,
অন্ধ যুগের শিকল ভেঙে,
চূর্ণ করি মিথ্যার সিংহাসন।
আমি ছাইয়ের ভিতরে অঙ্কুর,
আমি দহনের শেষে সবুজ।
যত বিশ ঢালে কালো সময়,
আমি জন্মাই স্ফুলিঙ্গ।
আমি বিদ্রোহী কবির,
প্রলয়োল্লাসের রুদ্র ত্রাস।
আমি বিধ্বস্ত বার্তার দুর্দমনীয় ডাক,
আমি অগ্নির সুরে মহাকন্ঠ।
জনে জনে ভাঙা স্রোতের গান,
নিরবতা কল কল মহাশূন্য
আমি জোয়ারে ভাসিয়া শান
ভাটায় গড়ি স্তম্ভ।
আমি লাঙ্গলের চহুয়া অস্ত্র
মাটি ভেদ করিয়া করি ধ্বংস
আমি উত্তাল সাগরের মাঝি
স্রোতের গর্জন করি শান্ত।
অভয়ারণ্য ভেদ করিয়া
আমি শৃঙ্খের মতো উচু।
আমি জানিনা কোন আইন,
কোন ভাষা করে না আমায় বদ্ধ।
আমি দৃশ্য শাসনের, অদৃশ্য ভয়,
আমি সীমার বাইরে লেখা অনন্তের পরিচয়।
আমায় ধরে না আলোয় কন্ঠিত জবাব
আমি নীরবতার ভিতর লুকানো বজ্রের প্রকম্পাঙ্গ।
আমায় রুখিবার শক্তি কাহারো হয়নি আজও জন্ম,
আমি ধ্বংসে লিখি সৃষ্টি, মৃত্যুর ভিতরে অনন্ত কর্ম।
আমি নিঃশেষ নই
আমি প্রতিটি পতনের পরে উঠে দাঁড়ানো মহাকাল।

শব্দচয়ন ও ভাব প্রকাশের মাধ্যমে কবি যেন বর্তমান প্রজন্মের তরুণদের ভেতরের সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। নজরুলের আদর্শকে বুকে ধারণ করে তরুণ সমাজ এভাবেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে এবং সুস্থ সংস্কৃতির চর্চা বজায় রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park