1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না হলে সংসদ ও রাজপথে আন্দোলন ঝালকাঠিতে মিয়া গোলাম পরওয়ার শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন না হলে সংসদ ও রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান অস্পষ্ট হয়ে পড়েছে এবং তারা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
শনিবার (২৩ মে) দুপুরে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আগে বিএনপি রাষ্ট্র সংস্কার, গণভোট ও রাষ্ট্র পুনর্গঠনের কথা বললেও বর্তমানে তারা সেই অবস্থান থেকে সরে আসছে। এ অবস্থা চলতে থাকলে জামায়াত সংসদ ও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশবাসী একটি জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিল। কিন্তু বাস্তবে জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। এখনও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে খুন, ধর্ষণ, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে।
ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত রোকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, জেলা সেক্রেটারি মুহাম্মদ ফরিদুল হক, নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, ঝালকাঠি-১ আসনের মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক এবং ঝালকাঠি-২ আসনের শেখ নেয়ামুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park