1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রামিসার ন্যায় বিচারের দাবিতে কোনাবাড়ীতে এনসিপির মশাল মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

ইস্তাইক আহম্মেদ দিপু
মাল্টিমিডিয়া রিপোর্টার,গাজীপুর মহানগর

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে শিশু রামিসার ন্যায় বিচারের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় কোনাবাড়ী মেট্রো থানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মশাল মিছিলটি কোনাবাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা শিশু রামিসা হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর এনসিপির আহবায়ক সদস্য ওয়াসিফুর রহমান আসিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব আবুল কাশেম মাস্টার। এছাড়াও আয়োজনে কোনাবাড়ী মেট্রো থানা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিমপুর মেট্রো থানার জাতীয় যুবশক্তির আহ্বায়ক সেলিম রেজা সৌরভসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় আসামি গ্রেফতার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park