1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬২ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠিতে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন ও বিসিক ঝালকাঠি।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আক্কাস সিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোদবরণ জয়ধর, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, বিসিকের ম্যানেজার মোঃ আল আমিন এবং সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ড।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সহকারী কমিশনার মোঃ খালিদ সাইফুল্লাহ। এতে গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, কসাই ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। এ ক্ষতি রোধে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের মাধ্যমে পশু জবাইয়ের স্বাস্থ্যবিধি ও চামড়া সংরক্ষণের কৌশল হাতে-কলমে তুলে ধরা হয়।
এছাড়া কোরবানির সময় পরিচ্ছন্নতা বজায় রাখা, নির্ধারিত স্থানে পশু জবাই, পরিবেশ দূষণ রোধ এবং চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রাখতে সঠিকভাবে লবণ প্রয়োগ ও সংরক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park