1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহী সীমান্তে বিজিবি ১ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ভারতীয় মাদক দ্রব্য জব্দ ।

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত

বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী সীমান্তে বিজিবি ১ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ভারতীয় মাদক দ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদক দ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। রবিবার বিজিবি’র জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে রাজশাহীস্থ ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় শনিবার (১৬ মে) দিবাগত গভীর রাতে সোনাইকান্দি বিওপি’র সদস্যরা নিয়মিত টহল পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, দামকুড়া থানার খোলাবনা এলাকার কলা বাগানে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কিছু অসাধু ব্যক্তি অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরে টহল দল তথ্যের উপর ভিত্তি করে কলা বাগানের ভিতরে তল্লাশী করে। এক এক পর্যায়ে বিজিবি’র টহল দল দেখতে পায়, পলিথিনে মোড়ানো কিছু একটা পড়ে আছে। তখন টহল দল পলিথিনটি খুললে ভেতরে থেকে ১৭৯ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট মালিকবিহীন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে একই রাত ১২টা ৫০ মিনিটের দিকে সাহেবনগর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানাধীন চরকানাপাড়া এলাকায় মাদক দ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধান ক্ষেতের মধ্যে ফাঁদ পেতে থাকে। দীর্ঘ সময় ফাঁদ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দলটি হতে কিছুটা দূরে লোকজনের আনাগোনা শুনতে পায়। তৎক্ষতাৎ আভিযানিক দল ঘটনা যাচাই করার জন্য সুকৌশলে অগ্রসর হলে মাদক কারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা বস্তা ফেলে পালিয়ে যায়।

পরক্ষনে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে আশেপাশে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে আভিযানিক দল একটি বস্তা দেখতে পায় এবং বস্তাটি গুলো খুললে তার মধ্য হতে ২৬ বোতল ভারতীয় জেডি মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park