1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় নছিমনের ধাক্কায় আদিবাসী নেতা রামলাল নিহত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় ইঞ্জিন চালিত নছিমন ভটভটির ধাক্কায় আদিবাসীনেতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রামলাল কুজুর (৪০) নিহত হয়েছেন। তিনি উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তেঁতুলিয়া ইউনিয়নের কাঠপুকুর গ্রামের মৃত রুপচাঁনের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, রামলাল বুধবার বিকালে মোটরসাইকেল যোগে নওগাঁ কোর্ট থেকে ফেরার পথে উপজেলার ছাওড় ইউনিয়নের বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কের উপর পৌঁছলে পিছন দিক থেকে আশা একটি স্টিয়ারিং (নসিমন) ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর পড়ে যায়। এসময় নছিমন ভটভটিটি তার মাথার উপরদিয়ে চলে যায়। ফলে সে ঘটনা স্থলেই মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রামলালের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে তার ভাই জগেস সরদার গতকালই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডাঙ্গা গ্রামের দুখু মিয়ার ছেলে শিরুল (৩৫) এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে আসামী শিরুলকে আটক করা হয়েছে এবং নছিমন ভটভটিটি জব্দ করা হয়েছে। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park