1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটিতে অ্যাডভোকেট মো. শাহরিয়ার সিকদার বাপ্পি মনোনীত।

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ মুজাহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার,গাজীপুর মহানগর।
তারিখ -১২/০৫/২০২৬ ইং।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. শাহরিয়ার সিকদার বাপ্পি।

সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটির এক সিদ্ধান্তে কমিটি পুনর্গঠনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি এম. গিয়াস উদ্দিন খোকনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সংগঠনের নীতি নির্ধারণী কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাজপথের সক্রিয় ও ত্যাগী নেতৃত্বকে মূল্যায়নের অংশ হিসেবে এই কমিটি গঠন করা হয়েছে।

অ্যাডভোকেট মো. শাহরিয়ার সিকদার বাপ্পি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার অলিয়ারচালা এলাকার সিকদার বাড়ির মো. শাহাবুল আলম সিকদারের সন্তান।

নিজের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মো. শাহরিয়ার সিকদার বাপ্পি জানান, “সংগঠন আমাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সাথে তা পালন করবো। দেশে ও বিদেশে জিসপ-এর কার্যক্রমকে আরও গতিশীল এবং সুসংগঠিত করতে সচেষ্ট থাকবো।” তিনি আরো জানান সংগঠনের যে দায়িত্বশীল দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দদের শুভেচ্ছা দিয়েছেন।

তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। তারা আশা প্রকাশ করছেন যে, তার আইনি দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতা সংগঠনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park