1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালীতে ১৪৩৮ পিস ইয়াবাসহ আটক ১।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখলাী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জলদী এলাকায় থানা গেইটসংলগ্ন সড়কে বসানো চেকপোস্টে তল্লাশীকালে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে আসা যাত্রী শাহ আলম (৫২)-এর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির কোচায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক শাহ আলম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ ইস্ট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park