1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযান: প্রায় ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ ০৪ মে ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। এ সময় মাটির নিচে সুপরিকল্পিতভাবে লুকিয়ে রাখা অবস্থায় ০৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।
অভিযানে আরও ০২টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামিকে আটক করা হয়েছে।
পরে জব্দকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদ এবং আটক আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park