1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মে দিবসে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার, তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের প্রত্যয়—ছাত্রদল নেতা সজিব রায়হান।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২১ বার পঠিত




‎সাভার প্রতিনিধি


‎মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ঢাকা জেলার সাবেক সদস্য সচিব সজিব রায়হান।


‎ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যমে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এ সংহতি প্রকাশ করেন।
‎বাণীতে তিনি ১৮৮৬ সালের শিকাগোর হে-মার্কেটের ঐতিহাসিক শ্রমিক আন্দোলনে শহীদ শ্রমিকদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


‎তিনি বলেন, “পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি ও আট ঘণ্টা কর্মসময়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।



‎মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে সজিব রায়হান বলেন, তিনি সবসময় শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি শ্রমিকদের ঘাম শুকানোর আগেই ন্যায্য পারিশ্রমিক প্রদান, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যথাযথ সম্মান প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকলেই দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং জাতি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।



‎তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর দূরদর্শী পরিকল্পনা ও নেতৃত্বে বাংলাদেশ একটি সম্ভাবনাময় রোল মডেল রাষ্ট্রে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তিনি বিশ্বাস করেন, জনকল্যাণমূলক রাজনীতি ও সুশাসনের মাধ্যমে দেশকে একটি মানবিক, উন্নত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব।



‎ছাত্রনেতা সজিব রায়হান আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা একটি সভ্য সমাজের অন্যতম শর্ত। সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীদের নিরাপদে স্কুল-কলেজে যাতায়াত নিশ্চিত করতে ইভটিজিং, ছিনতাই, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন। তিনি বখাটেদের দৌরাত্ম্য প্রতিরোধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


‎পরিশেষে, দেশের শিল্প ও উৎপাদন খাতের উন্নয়নের স্বার্থে শ্রমিক-মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সকল শ্রমিকের সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন এই ছাত্রনেতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park