1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

উখিয়ায় ১২০ ক্যান বিয়ারসহ একজন আটক, সিএনজি জব্দ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ১২০ ক্যান বিয়ারসহ একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী সিএনজি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় যাত্রী নুরুল আমিন (৫৪), পিতা-মৃত ইদ্রিস, মাতা-নুর মেহের, টেকনাফ সদর, কক্সবাজারকে সন্দেহজনক মনে হলে তাকে বিশেষভাবে তল্লাশি করা হয়।
তল্লাশিতে সিএনজির পিছনের সিটের পেছনে রাখা দুটি কার্টুন থেকে ১২০ ক্যান বিয়ার এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি কক্সবাজার থেকে বিয়ার সংগ্রহ করে টেকনাফে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা এবং মোবাইল ফোনসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ৩১,০০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park