1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পঠিত

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নাজির আহমেদ। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সুষম পুষ্টি নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারলে একটি স্বনির্ভর ও পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ,উপজেলা মেডিকেল অফিসার ডা.ইমামুল আরেফিন, মেডিকেল অফিসার ডা. নাসিমা সুলতানা, মেডিকেল অফিসার ডা.তাসনিয়া খাতুন সহকারি সার্জেন্ট ডা. রবিউল আলমসহ মেডিকেল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park