1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীতে ৩৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তার শাহাজাহান আলী নগরের তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। একই ঘটনায় গ্রেপ্তার রিদওয়ান ইসলাম ওরফে হৃদয় তার ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। উদ্ধার করা গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল বলেও তারা জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। ভবিষ্যতেও এ ধরণের মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park