1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঝালকাঠিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, ঝালকাঠির আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় ঝালকাঠি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সমাপনী
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াস বেপারী। আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈম আহমেদ এবং ঝালকাঠি সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহবুব অর রশীদ। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।
সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান ছাড়া কোনো জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। একটি বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের বিজ্ঞানপ্রিয় করে গড়ে তুলতে বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের আরও বেশি বিজ্ঞানচর্চায় উৎসাহিত করেন এবং প্রদর্শিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির এবং অধ্যাপক মো. ইলিয়াস বেপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।
অনুষ্ঠান শেষে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন বিজ্ঞান প্রকল্পে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park