1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

২নং ওয়ার্ডবাসীকে আনোয়ার হোসেন মৃধার বর্ষবরণ শুভেচ্ছা।

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, কাশিমপুর |

বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা পহেলা বৈশাখকে সামনে রেখে গাজীপুর মহানগরীর কাশিমপুর ২নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নতুন বছরের এই আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় রাজনীতির পরিচিত মুখ আনোয়ার হোসেন মৃধা।
আনোয়ার হোসেন মৃধা বর্তমানে কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, কাশিমপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক এবং গাজীপুর মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

আনোয়ার হোসেন মৃধা বলেন, “পহেলা বৈশাখ আমাদের বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। ২নং ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার আত্মার আত্মীয়। নতুন বছরে আমার প্রত্যাশা—সব ভেদাভেদ ভুলে আমরা যেন ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি।”
তিনি আরও বলেন, “শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি যেমন রাজপথে ছিলাম, তেমনি এলাকার সামাজিক উন্নয়নেও সবসময় আপনাদের পাশে আছি। এই নতুন বছর আমাদের জন্য বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি।”
এ সময় তিনি এলাকার ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও মুরুব্বিদের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। নববর্ষের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, সেই শুভকামনা ব্যক্ত করে তিনি ২নং ওয়ার্ডসহ কাশিমপুরবাসীকে আন্তরিক অভিনন্দন জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park