1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ইসলামপুরে এসআই সোহের রানা ও এএসআই নাছিরুজ্জামান বিরুদ্ধে ঘুষ নেয়া অভিযোগ উঠেছে।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পঠিত

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ খারিজ ও তদন্তের নামে ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী এক নারী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার ধনতলা গ্রামের বাসিন্দা মোছাঃ মাহমুদা জানান, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে মোঃ মজি ইসলাম (কালু সেক) ও তার সহযোগীদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এ সময় তিনি গুরুতর আহত হন এবং জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পর মোজি ইসলাম (কালু সেক) বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে সহকারী

উপ-পরিদর্শক (এএসআই) নাছিরুজ্জামান বিষয়টি তদন্তের দায়িত্ব পান। পরে ভুক্তভোগী মাহমুদা চিকিৎসা শেষে থানায় যোগাযোগ করলে অভিযোগ খারিজ করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৮ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পরবর্তীতে মাহমুদা নিজে বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে সেটির তদন্তভার পান উপ-পরিদর্শক (এসআই) সোহেল। তিনিও তদন্তের নামে ভুক্তভোগীর কাছ থেকে ৫ হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের অভিযোগ খারিজ করে আদালতে মামলা করার পরামর্শ দেন তিনি।

ভুক্তভোগীর দাবি, “আমি ন্যায়বিচারের আশায় থানায় গিয়েছিলাম। কিন্তু উল্টো আমাকে টাকা দিতে বাধ্য করা হয়েছে। শেষ পর্যন্ত কোনো বিচারই পাইনি।”

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি করছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ধনতলা গ্রামে মামুন বলেন, কালু একটি মামলা করে। পরে আমরা বুলবুল নেতাকে নিয়ে থানায় আসলাম, বুলবুল নেতা দিলো নাছির দারাগাকে তিন হাজার টাকা, মামলা খারিজ করা জন্য বিকাশে পাচঁহাজার টাকা নাছির দারাগাকে দিয়ে দিলাম।

অভিযোগের বিষয়ে এসআই সোহেল বলেন,বাদী মাহমুদার সাথে তদন্তে যাওয়ার পর দেখা হয়েছে। টাকা নেওয়ার বিষয় অস্বীকার করেন।

এএসআই নাছিরুজ্জামান বলেন, এসআই হাবিব স্যারের সাথে গিছিলাম, আমি কোন টাকা পয়সা ব্যাপারে জানি না।

এদিকে ভুক্তভোগী ইতোমধ্যে জামালপুরের পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক (অপরাধ শাখা) কামরুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেয়েছি।এসপি স্যার মিটিংয়ে আছে।স্যার আসা মাত্রই লিখিত অভিযোগ দেওয়া হবে।

জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন জানান,লিখিত অভিযোগ পায়নি।কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park