1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাংবাদিক সম্মেলন 

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাষ্টারকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে তার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ফুলবাড়ী উপজেলা বিএনপি। 

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলা বিএনপির হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাষ্টার। 

এসময় ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি সামছুজ্জামান হাসু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, বিএনপি নেতা একরামুল হক,জয়নাল আবেদীন বাবুল, মোস্তাফিজার রহমান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম,বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল সরদার, ভাঙামোড় ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল সরকার প্রিন্স,সাধারণ সম্পাদক লাল তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান করিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক,সদস্য সচিব অপুর্ব লাল সেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

লিখিত বক্তব্যে আবুল হোসেন মাষ্টার বলেন, গত ৫ এপ্রিল বিকালে আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে এবং আমার প্রানপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য আমার বাড়ীতে জ্বালানি তেল মজুত আছে এরূপ মিথ্যা সংবাদ ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে প্রদান করে। উক্ত মিথ্যা সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আমার বাড়ীতে অভিযানে যান। এ সময় তিনি আমার বাড়ী থেকে আমার গরুর খামারের দুধ বিক্রির জন্য ব্যবহৃত তিনটি জ্যারিকেন উদ্ধার করেন। এ সংবাদটিকে একটি কুচক্রী মহল বিভিন্ন ভাবে রংচং এআই প্রযুক্তি ব্যবহার করে তেলের ড্রাম সম্বলিত ভূয়া ফটোকার্ড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়। আমি এসকল মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে মিথ্যা অপপ্রচার চালানো ফেসবুক আইডি গুলো চিহ্নিত করে আইগত ব্যবস্থা গ্রহনের অঙ্গীকার ব্যক্ত করছি। 

সংবাদ সম্মেলনে প্রেসক্লাব ফুলবাড়ী, সাংবাদিক ঐক্য পরিষদ ফুলবাড়ী, উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ী, ফুলবাড়ী সাংবাদিক ইউনিয়ন এবং ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park