1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীর বাঘায় ২ নারীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগে থানায় মামলা।

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পঠিত

তন্ময় ব্যুরো প্রধান রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই বোনের ওপর হামলার ঘটনা ঘটনায় মিনারা বেগম (৫৫) ও তার বোন রেহেনা বেগম গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী রাজশাহীর বাঘা থানায় ৮ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত করে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে বাড়ির পাশের সড়কে হাঁটার সময় একদল ব্যক্তি তাদের ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে। এতে রেহেনা বেগমের দুই পা ও একটি হাত ভেঙে যায়। এসময় তাদের কাছ থেকে মোবাইল, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল হক বলেন, “অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। বাদী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকায় তার স্বাক্ষর পাওয়া যায়নি। তিনি উপস্থিত হলেই মামলা রুজু করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park