1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঘায় দৃষ্টি প্রতিবন্ধী শরিফুলের পাশে শামীম সরকার: খাদ্য সহায়তা নিয়ে হাজির এমপি’র প্রতিনিধি!

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।

রাজশাহীর বাঘা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাজু বাঘা নতুন পাড়া গ্রামের বাসিন্দা শরিফুল। জন্মগতভাবে অন্ধ না হলেও সময়ের নিষ্ঠুরতায় দুই চোখের আলো হারিয়েছেন তিনি। শুধু শরিফুলই নন, তার মা-ও দৃষ্টিশক্তিহীন। চরম অভাব-অনটনে ধুঁকতে থাকা এই পরিবারের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। তবে এই অন্ধকারের মাঝেও আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক ও আসন্ন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

সোমবার (৩০ মার্চ) মানবিক সহায়তার অংশ হিসেবে শরিফুলের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন আবু সাইদ চাঁদ এমপি’র একান্ত অনুরাগী রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস.এম.সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। দীর্ঘ এক মাসের খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে তিনি শরিফুলের পাশে এসে দাঁড়ালেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজস্ব কোনো আয়ের উৎস না থাকা এবং পরিবারে কোনো কর্মক্ষম মানুষ না থাকায় শরিফুলের জীবন চলছে চরম অনিশ্চয়তায়। একটি ছোট দোকান থাকলেও তা দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না শরিফুল। এমতাবস্থায় স্থানীয় এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন এলাকাবাসী। এদিকে খাদ্য সহায়তা পাওয়ার পর শরিফুল ও তার পরিবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

এবিষয়ে শামীম সরকার বলেন, “এমপি আবু সাইদ চাঁদ ভাই সবসময়ই অসহায় মানুষের পাশে থাকার নির্দেশনা দেন। শরিফুলের কষ্টের কথা শুনে আমরা দ্রুত তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তার মৌলিক চাহিদা পূরণে আমাদের সাধ্যমতো সহায়তা অব্যাহত থাকবে।”

প্রতিবন্ধী শরিফুলের এই লড়াই কেবল বেঁচে থাকার নয়, বরং টিকে থাকার। সমাজের বিত্তবানরা যদি এভাবে তার পাশে এগিয়ে আসেন, তবেই হয়তো শরিফুলের কষ্টের দিনগুলো কিছুটা হলেও লাঘব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park