1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কাফনের কাপড় মাথায় বেঁধে প্রিপেইড মিটারের বিরুদ্ধে গোদাগাড়ীতে মানববন্ধন।

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পঠিত

বানী ইসরাইল হিটলার
গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি

কাফনের সাদা কাপড় মাথায় বেঁধে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি।

শনিবার (সকাল ১০টা) গোদাগাড়ী পৌরসদরের ডাইংপাড়া মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, গোদাগাড়ী যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাহবুবর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, সামাজিক সংগঠন ‘সমাজ ও মানবকল্যাণ’-এর মহাসচিব নুরে আলম ওয়াহিদ, প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, নেসকো (NESCO) কর্তৃক জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের দাবি, প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে তিনগুণ পর্যন্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায্য।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, মিটারে টাকা রিচার্জ করার পরও অস্বাভাবিকভাবে বেশি অর্থ কেটে নেওয়া হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কয়েকজন ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা তুলে ধরে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান।

বক্তারা দ্রুত এ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন “আমাদের ন্যায্য দাবি মেনে নিন; নয়তো আমাদের হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন।” অচিরেই দাবি মেনে না নেওয়া হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার কথাও জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park