1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঈদের শুভেচ্ছায় সম্প্রীতির আহ্বান, শিক্ষাঙ্গনসহ সর্বস্তরের মানুষকে পাশে থাকার বার্তা — ছাত্রদল নেতা মাহফুজ। ‎

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫১ বার পঠিত



‎সাভার প্রতিনিধি

‎পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সাভার, আশুলিয়া ও ধামরাইবাসীসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এক আন্তরিক বার্তায় তিনি ঈদের চেতনাকে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার আহ্বান জানান।



‎মাহফুজ ইকবাল বিশেষভাবে দেশের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি আলোকিত ভবিষ্যৎ গড়তে শিক্ষাঙ্গনের প্রতিটি মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ঈদ তাদের জীবনেও বয়ে আনুক অনাবিল আনন্দ ও শান্তি।”
‎তিনি আরও বলেন, এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন। ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন তা সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া হয়।



‎মাহফুজ ইকবাল মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের জন্য ক্ষমা, রহমত ও কল্যাণ কামনা করেন। তিনি প্রত্যাশা করেন, এই ঈদ দেশজুড়ে ছড়িয়ে দেবে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত।
‎এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদান স্মরণ করে বলেন, তাঁর নেতৃত্বেই দেশের জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি সুদৃঢ় হয়েছে, যা আজও প্রেরণার উৎস হিসেবে কাজ করছে।



‎বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বলেন, জনগণ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তারেক রহমান-এর নেতৃত্বে একটি সুশাসিত, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।



‎সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আদর্শ ও নৈতিকতাকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের পাশে থেকে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখাই আমাদের প্রধান দায়িত্ব।” তিনি আরও যোগ করেন, নেতৃত্ব নয়, আদর্শই মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকে—আর সেই আদর্শকে ধারণ করেই এগিয়ে যেতে হবে।
‎বার্তার শেষে মাহফুজ ইকবাল সাভার, আশুলিয়া ও ধামরাইবাসীসহ দেশবাসী, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সকল শ্রেণি-পেশার মানুষকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন—“ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, ঈদ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park