1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

দেশনেত্রী খালেদা জিয়াকে ছাড়া প্রথম ঈদ, তবুও রাজপথে আদর্শের জাগরণ—নবীনুর রহমান নবীন।

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত





‎সাভার প্রতিনিধি

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন বলেছেন, এবারের ঈদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক গভীর বেদনার মুহূর্ত। কারণ, এই প্রথম ঈদে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদা জিয়া আর সশরীরে উপস্থিত নেই।



‎এক বিবৃতিতে তিনি বলেন, “এই ঈদ আমাদের জন্য কেবল আনন্দের নয়; বরং এক গভীর শূন্যতার প্রতীক। দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না—তিনি ছিলেন আপসহীন গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক।



‎নবীনুর রহমান উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা মামলা, নির্যাতন ও কারাবরণের মধ্য দিয়েও খালেদা জিয়া কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং প্রতিকূল পরিস্থিতিতে তিনি গণতন্ত্রকামী মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলেন।



‎তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদানের কথা স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ দেখিয়েছিলেন। তার আদর্শই পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আরও সুদৃঢ় হয়েছে।”
‎বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান-এর নেতৃত্ব প্রসঙ্গে নবীন বলেন, “তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পেয়েছে। তার দিকনির্দেশনা আজ তরুণ প্রজন্মকে রাজপথে সাহস জোগাচ্ছে।”



‎ছাত্ররাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রদল শুধু একটি সংগঠন নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অগ্রসেনা। দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ জিয়ার আদর্শ ধারণ করে ছাত্রদলের প্রতিটি কর্মী আজ রাজপথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।


‎ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে নবীনুর রহমান নবীন আহ্বান জানান, “এই শূন্যতার মাঝেও আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আদর্শে অবিচল থাকতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে হবে।



‎ঈদের এই দিনে তিনি দেশনেত্রীর রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।


‎সবশেষে তিনি বলেন, “তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার সাহস, তার সংগ্রাম এবং তার রাজনৈতিক দর্শন আমাদের পথচলার চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park