1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু।

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠি জেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে মশা নিধন স্প্রে কার্যক্রমের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। এতে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মমিন উদ্দিন, ডব্লিউ সিসির চেয়ারম্যান প্রফেসর ডা. খালিদ মাহমুদ শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুমাউন কবির এবং প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ থেকে রক্ষা পেতে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি বলেন, এডিস মশা পরিষ্কার পানিতে জন্মায়; তাই বাসাবাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর সঙ্গে জনগণের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে বাসাবাড়ির ছাদ, ফুলের টব, ড্রাম, পরিত্যক্ত টায়ারসহ পানি জমে থাকতে পারে—এমন সব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
এ সময় উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park