1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালমনিরহাটে জামিনের পর ডিবির হাতে আটক আ.লীগ নেতা মেহেদীর আবারও জামিন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯২ বার পঠিত

ঈশাত জামান মুন্না
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে আদালত থেকে জামিন পাওয়ার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় নতুন মোড় নিয়েছে। পরবর্তীতে তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হলেও সেই মামলাতেও তিনি আদালত থেকে জামিন পেয়েছেন।
জানা যায়, রবিবার (৮ মার্চ) দুপুরে একটি মামলায় আত্মসমর্পণ করে মেহেদী হাসান লালমনিরহাট আদালতে হাজির হলে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। জামিনের খবর ছড়িয়ে পড়লে ডিবি পুলিশের সদস্যরা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে তাকে ঘিরে রাখেন। আটকের আশঙ্কায় তিনি দীর্ঘ সময় আদালত প্রাঙ্গণেই অবস্থান করেন। পরে সন্ধ্যার দিকে আদালত থেকে বের হওয়ার পর ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। প্রথমদিকে তার বিরুদ্ধে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত করেনি জেলা গোয়েন্দা পুলিশ। তবে পরে জানা যায়, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান মজিদ মন্ডলের বাড়িতে ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
উক্ত ঘটনার বিষয়ে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল।
এদিকে সোমবার (৯ মার্চ) দুপুরে উক্ত মামলায় আদালতে হাজির করা হলে আদালত আবারও মেহেদী হাসানের জামিন মঞ্জুর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park