1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মাথাল প্রতীকে বিপুল ভোটে জয়ী জোনায়েদ সাকি।

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯ বার পঠিত

মো রোমন হায়দার
বাঞ্ছারামপুর প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের বাঞ্ছারামপুর উপজেলা থেকে বিএনপি ও আসন সমঝোতা জোটের প্রার্থী,গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জননেতা জোনায়েদ আব্দুর রহিম সাকি। এ বিজয়ে এলাকাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয়রা এই জয়কে গণমানুষের আশা, আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখছেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মোট ৯৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে মাথাল প্রতীকে ৯৪,২৩১ ভোট পেয়ে জয়লাভ করেন জোনায়েদ আব্দুর রহিম সাকি। এর মাধ্যমে তিনি বাঞ্ছারামপুর উপজেলার নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্যান্য প্রার্থীদের মধ্যে মোঃ মহসিন (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা প্রতীকে ৩৭,৯৬৫ ভোট পান। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি-এর তারা প্রতীকে ১৬১ ভোট, স্বতন্ত্র প্রার্থী ডঃ মো: সাইদুজ্জামান কামাল হরিণ প্রতীকে ১,৮৮৮ ভোট, মোহাম্মদ আবু কায়েস সিকদার ফুটবল প্রতীকে ৬৫৬ ভোট পেয়েছেন।
এছাড়া মোঃ আবু নাসের (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) মোমবাতি প্রতীকে ২,৩০৫ ভোট, মোঃ সফিকুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি) আম প্রতীকে ১০৪ ভোট, মোঃ হাবিবুর রহমান (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ) আপেল প্রতীকে ১৩৯ ভোট, সাইদউদ্দিন খান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা প্রতীকে ৮,৪৮৭ ভোট এবং সফিকুল ইসলাম (গণঅধিকার পরিষদ) ট্রাক প্রতীকে ২৮৭ ভোট পেয়েছেন।
এ নির্বাচনে বাঞ্ছারামপুর উপজেলায় ধানের শীষ ও গণসংহতি আন্দোলনের জোয়ার লক্ষ্য করা গেছে। অবশেষে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের মালা গলায় তোলেন জোনায়েদ সাকি।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষার মান উন্নয়ন ঘটাতে হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বেকারত্ব দূর করে সুশিক্ষা নিশ্চিত করা গেলে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠন সম্ভব হবে।
উপজেলা প্রশাসন বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেছে। সাধারণ ভোটাররা জানান, দীর্ঘ ১৭ বছর পর তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে আনন্দিত। তাদের মতে, এত সুন্দর পরিবেশে ভোটগ্রহণ আগে কখনো হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park